জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ১২:০১ পিএম
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার দেশে পৌঁছান তিনি।
এর আগে অনুষ্ঠিত ভোটে ৯৯টি সদস্য রাষ্ট্রের সমর্থন পেয়ে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। ভোটগ্রহণে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র অংশ নেয়।
এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে গত কয়েক মাস ধরে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও প্রচারণা চালিয়ে আসছিল বাংলাদেশ।
গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে ড. খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি ৯১ ভোট পান।
নির্বাচিত হওয়ার মাধ্যমে ড. খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বে তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:
