মে মাসে হামলা, মামলা ও হুমকির শিকার ৫৫ সংবাদকর্মী: বিএজে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৮:৫২ পিএম

ছবি: সংগৃহীত

দেশে চলতি বছরের মে মাসে অন্তত ৫৫ জন সংবাদকর্মী শারীরিক হামলা, নির্যাতন, আইনি হয়রানি ও জীবননাশের হুমকির শিকার হয়েছেন। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট (বিএজে)

সোমবার (১ জুন) সংগঠনটির গবেষণা ও মনিটরিং সেলের সম্পাদক মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসে সারা দেশে অন্তত ২১টি ঘটনায় ৩৮ জন সংবাদকর্মী শারীরিক হামলা, নির্যাতন ও লাঞ্ছনার শিকার হন। হামলাকারীদের মধ্যে ছিল মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, রাজনৈতিক দলের উশৃঙ্খল নেতাকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ঠিকাদার, হাসপাতালকর্মীসহ বিভিন্ন পেশার ব্যক্তি।

লালমনিরহাট, পাবনা, নরসিংদী, বরিশাল, বগুড়া, কেরানীগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ, সাভার, ঝালকাঠি, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা ঘটে। এছাড়া ১০ জন সাংবাদিক আইনি হয়রানি ও গ্রেপ্তারের শিকার হন এবং আরও ৮ জন পেশাগত কাজে বাধা ও হুমকির সম্মুখীন হন।

বিএজে মনে করে, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা ও হয়রানির ঘটনা দেশে স্বাধীন সাংবাদিকতার জন্য বড় ধরনের হুমকি। সংগঠনটি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের ওপর চলমান হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

 
 


বিষয়:



Top