ঈদের পর প্রথম কর্মদিবসে দাপ্তরিক ব্যস্ততায় প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১২:০০ পিএম
পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল সোয়া ৯টায় তিনি সচিবালয়ে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
প্রেস উইং সূত্রে জানা গেছে, দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, সৌজন্য সাক্ষাৎ এবং নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
সকালে ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত মন্ত্রিপরিষদ ভবনে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
এরপর ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মধ্যাহ্ন বিরতির পর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন তিনি।
এছাড়া বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত আরেকটি সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত পৃথক আরেকটি বৈঠকের কর্মসূচি নির্ধারিত রয়েছে।
সব কর্মসূচিই সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রেস উইং।
এনএফ৭১/ওতু
বিষয়:
