প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৯:৪৮ এএম

সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিতব্য বহুল আলোচিত সংবাদ সম্মেলনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম ঈদুল আজহা উদযাপনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ঈদ উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী কর্মসূচি, জনসেবামূলক উদ্যোগ এবং সার্বিক প্রস্তুতির বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

প্রেস উইং জানায়, সংবাদ সম্মেলনটি রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত হবে। সময় পরিবর্তন ছাড়া অন্যান্য আয়োজন অপরিবর্তিত থাকবে।

গুরুত্বপূর্ণ এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সংবাদ সম্মেলনটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top