শান্তিরক্ষায় প্রাণ হারানো ৬ বাংলাদেশিকে জাতিসংঘের সম্মাননা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১২:০০ পিএম

সংগৃহীত

বিশ্বশান্তি রক্ষায় আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ দিচ্ছে জাতিসংঘ। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মেডেলগুলো আনুষ্ঠানিকভাবে প্রদান করবেন।

চলতি বছরে মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে এই মেডেল দেওয়া হচ্ছে, যাদের মধ্যে ৫৯ জন গত বছরে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। এই তালিকায় স্থান পেয়েছেন ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী।

মরণোত্তর সম্মাননা প্রাপ্ত বাংলাদেশি সদস্যরা হলেন—প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল।

জানা গেছে, তারা সবাই ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আফ্রিকার আব্বেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (UNISFA) দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত হন।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী শান্তিরক্ষীদের সম্মান জানাতেই এই মরণোত্তর পদক প্রদান করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top