জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০২:৫১ পিএম

সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে একটি বিবৃতি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

শনিবার (৩০ মে) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কথা স্মরণ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরণ করছে, তখন ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে প্রচারিত ঐতিহাসিক বেতার ভাষণের কথাও স্মরণ করা হচ্ছে। সেই ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির পথে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছিল।

ভারতীয় হাইকমিশন আরও উল্লেখ করে, আজও অতীতের মতো ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে। দুই দেশের জনগণের অভিন্ন আত্মত্যাগের ইতিহাস, অগ্রগতি এবং সমৃদ্ধির যৌথ যাত্রার কথাও বিবৃতিতে তুলে ধরা হয়।

বিবৃতিতে বাংলাদেশ-ভারত সম্পর্কের ঐতিহাসিক বন্ধন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top