দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য অপসারণ করল ডিএসসিসি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০১:১৬ পিএম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) গত দুই দিনে মোট ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে। ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহার দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে অপসারণ করা হয়।
ঈদের পরের দিন (২৯ মে) একই সময় পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য ডাম্পিং করা হয়। এতে দুই দিনে মোট বর্জ্যের পরিমাণ দাঁড়ায় ২৩ হাজার ৭৯১ টনে।
ডিএসসিসি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত এসব বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: বাসস
এনএফ৭১/ওতু
বিষয়:
