মাদক ও মৌলবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০১:১১ পিএম

সংগৃহীত

মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৯ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।

আইনমন্ত্রী বলেন, শৈলকুপার এই অঙ্গনে একটি অপশক্তি বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসেবে সবাইকে সচেতন হয়ে মৌলবাদ ও মাদকের প্রভাব থেকে সমাজকে রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম এবং ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top