স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল 'ডোনাল্ড ট্রাম্প'
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৮:৫৬ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও ফিরছে নারায়ণগঞ্জের নিজ খামারে। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটি ফিরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আপাতত মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মেই লালন-পালন করা হবে।
এর আগে, ব্যতিক্রমধর্মী অ্যালবিনো জাতের এ মহিষটির সাদা চুল ও চোখের গঠনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল খুঁজে পান খামার মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই। সেখান থেকেই আদর করে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
এনএফ৭১/ওতু
বিষয়:
