হাসপাতালে তদন্তে ডিএমপি কমিশনার, কারণ অনুসন্ধান চলছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৩:০৪ পিএম
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ এক ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এসির গ্যাস লিকেজকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
মঙ্গলবার (২৬ মে) রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। বুধবার (২৭ মে) সকালে হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার পরপরই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে এবং তদন্ত শুরু হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এ ছাড়া রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়েছি ছয় শিশুর মৃত্যু হয়েছে, তবে কী কারণে হয়েছে তা এখনো নিশ্চিত নয়। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”
প্রাথমিক তথ্যে জানা গেছে, হাসপাতালের ওয়ার্ডে থাকা এসির হঠাৎ ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকে গ্যাস লিকেজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং ছয় শিশুর মৃত্যু হয়।
তবে হাসপাতাল ও পুলিশ উভয় পক্ষই জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিতভাবে জানানো হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
