শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ০৬:৫০ পিএম

শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়

পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের (বায়তুল মুকাররম) সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় ১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদ-পর্যালোচনা, পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এদিকে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান-মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স-নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১





Top