উন্নয়ন কাজে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০২:৫৫ পিএম
সরকারের উন্নয়নমূলক কোনো কাজে অনিয়ম বা দুর্নীতি পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন-এ বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে কৃষিজমি দিন দিন কমে যাচ্ছে, যা দেশের জন্য ভালো নয়। তাই উন্নয়ন পরিকল্পনায় কৃষিজমি রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
মন্ত্রী আরও বলেন, “যতটা সম্ভব কৃষিজমি নষ্ট না করে উন্নয়নমূলক কাজ করতে হবে। আমরা উঁচু ভবন নির্মাণের দিকেও গুরুত্ব দেবো।”
তিনি জানান, সরকার বিষয়টি বিবেচনায় রাখবে যাতে কৃষির ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
