৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০১:৫৪ পিএম
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে যাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (২৭ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর থেকেই হাসপাতালটিতে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ার্ডে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকা এবং এসি বন্ধ থাকায় শ্বাসকষ্ট বা সাফোকেশনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:
