মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০১:২৪ পিএম
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে ঢাকা মহানগর পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমিও সেখানে যাচ্ছি।”
হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল জানান, রাতের কোনো একসময় ঘটনাটি ঘটেছে বলে তিনি জেনেছেন। তিনি হাসপাতালে গিয়ে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শিশুদের বয়স এক থেকে দুই দিন হতে পারে। তারা সবাই হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
