৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে সমালোচনার জবাব দিলেন মন্ত্রীর ছেলে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০১:১১ পিএম

সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি–এর ৩২ লাখ টাকায় গরু কেনার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। এর জবাবে বক্তব্য দিয়েছেন মন্ত্রীর ছেলে সারিয়ান চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি জানান, তাদের পরিবারে প্রতি বছরই একসাথে একাধিক গরু কেনার পারিবারিক রেওয়াজ রয়েছে। তিনি বলেন, বাবা ও চাচারা মিলে পারিবারিক কোরবানি এবং একটি এতিমখানা–মাদরাসার জন্য প্রতি বছর ৬ থেকে ৮টি গরু কেনেন। এবছরও সেই ধারাবাহিকতায় মোট ছয়টি গরু কেনা হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, বাবা মন্ত্রী বলেই কি সমালোচনা হচ্ছে? ভবিষ্যতে তিনি মন্ত্রী না থাকলেও একইভাবে কোরবানি করলে সমালোচনা হবে কি না—এ নিয়েও মন্তব্য করেন তিনি।

গরুগুলো কোথায় যাবে—এ প্রশ্নের জবাবে সারিয়ান চৌধুরী বলেন, সবগুলো গরুই গরিব মানুষের জন্য। তার ভাষায়, “মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।”

পোস্টের শেষে তিনি ধৈর্য ও বিশ্বাসের কথা উল্লেখ করে বলেন, আল্লাহ সব জানেন এবং সবকিছু দেখছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top