নর্দায় ভয়াবহ বাস দুর্ঘটনা,নিহত ১

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৯:১৮ এএম

সংগৃহীত

রাজধানীর নর্দা এলাকায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আকাশ পরিবহনের একটি বাস নর্দা এলাকায় যাত্রী নিয়ে চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে এসে ঢাকা-বরিশাল রুটের ইসলাম পরিবহনের একটি বাস ধাক্কা দিলে বিকট শব্দে সংঘর্ষ ঘটে। এতে আকাশ পরিবহনের বাসটির পেছনের ডান পাশ দুমড়ে-মুচড়ে যায়। অপরদিকে ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উল্টে পড়ে।

খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের মধ্যে অন্তত ১২ জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বারিধারা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top