ঈদের ছুটির শুরুতেই প্রশাসনে বড় রদবদল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৫:৪১ পিএম

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির শুরুতেই প্রশাসনে বড় ধরনের পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। এতে চারজন অতিরিক্ত সচিবকে সচিব পদে উন্নীত করা হয়েছে এবং একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আতাউর রহমান খান-কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া নাসির–উদ–দৌলা-কে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারাহ শাম্মী। অন্যদিকে মো. মামুনুর রশীদ ভূঁইয়া-কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে কাজী আনোয়ার হোসেন-কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রশাসনের এই পরিবর্তনকে ঈদের ছুটির শুরুতেই একটি গুরুত্বপূর্ণ রদবদল হিসেবে দেখা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top