২৪ ঘণ্টায় হাম-উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৫:৪০ পিএম

সংগৃহীত

হাম-সদৃশ উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ৯৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৮৩ জনকে সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য অধিদপ্তর নজরদারি ও প্রস্তুতি জোরদার করেছে বলে জানানো হয়েছে।

হাম সাধারণত শিশুদের মধ্যে বেশি ছড়ায় এবং সময়মতো টিকা না নিলে জটিলতা ও মৃত্যুঝুঁকি বাড়তে পারে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে থাকেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top