নির্ধারিত ভাড়ায় গণপরিবহন চলছে: সেতুমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৩:০৭ পিএম
ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়ায় চলছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আজ মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গণপরিবহন নির্ধারিত ভাড়াই আদায় করছে এবং যাত্রীরা তুলনামূলকভাবে স্বস্তিতে গন্তব্যে যাচ্ছে।
তবে তিনি জানান, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। পাশাপাশি অনেক যাত্রীর চলন্ত বাসে ওঠার প্রবণতাও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, কিছু জায়গায় সড়কের ওপর পশুর হাট বসায় যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। কোথাও কোথাও হাটের কারণে সড়কে মানুষের ও পশুর চাপ বেড়ে যাচ্ছে।
তিনি বলেন, ঈদযাত্রা ও পশু বিক্রি—দুটোই নিরাপদভাবে সম্পন্ন করতে হবে। যেকোনো অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:
