রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ঝাঁকুনি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১২:৫০ পিএম

সংগৃহীত

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। হঠাৎ এই ভূকম্পনে অনেক জায়গায় মানুষ আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মির্জাপুর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে।

এছাড়া উৎপত্তিস্থলটি ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত বলে জানানো হয়েছে।

ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশে। সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top