মক্কায় আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১২:৩৫ পিএম
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা নগরীতে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।
মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে জানানো হয়, মৃত তিন হজযাত্রী হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মো. আবদুর রহমান এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মো. হারুন-উর রশীদ।
বুলেটিন অনুযায়ী, তারা সবাই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট বাংলাদেশ থেকে ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন হজ পালন করছেন।
এদিকে মঙ্গলবার পবিত্র হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে আরাফাত ময়দান-এ। এর মধ্য দিয়ে হজের মূল রুকন পালন করছেন বিশ্বের লাখো মুসল্লি।
হজ বুলেটিনে আরও জানানো হয়, বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট গেছে ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
