রামিসা হত্যা মামলার বিচার ১ জুন থেকে শুরু: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৯:০৭ পিএম

সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী ১ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, মামলার আসামি ২৪ ঘণ্টার মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। এখন বিচারিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে এবং ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলোর বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট আদালতগুলোকে ছুটির বাইরে রাখার বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

এ সময় ঝিনাইদহে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রসঙ্গেও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, এ ঘটনাকে উভয় পক্ষই রাজনৈতিকভাবে দেখছে এবং বিষয়টি রাজনৈতিক আলোচনার মধ্যেই রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top