জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০২:৩৮ পিএম

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত এবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জামাতে অংশ নেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।

তিনি জানান, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে প্রবেশের জন্য রাখা হয়েছে ৪টি গেট এবং বের হওয়ার জন্য থাকবে ৭টি গেট।

তিনি আরও বলেন, আবহাওয়া প্রতিকূল হলে প্রধান ঈদ জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। পাশাপাশি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পশুর বর্জ্য যেন ড্রেনে না ফেলে নির্ধারিত স্থানে রাখা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top