প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৯:৪২ পিএম
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে।
রোববার (২৪ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং কূটনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্ব পালন শেষে প্রণয় ভার্মা–কে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেওয়া এই কূটনীতিক ঢাকায় আসার আগে ২০১৯ সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
