বায়তুল মুকাররমে ঈদুল আজহার ৫টি জামাতের সময়সূচি চূড়ান্ত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১১:৪৬ পিএম
পবিত্র ঈদুল আজহা ১৪৪৭ হিজরি উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে এবারও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রতিটি জামাতের জন্য ইমামতি ও মুকাব্বিরের দায়িত্বপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
প্রথম জামাতে সকাল ৭টায় ইমামতি করবেন বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির থাকবেন ক্বারি ইসহাক।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং মুকাব্বির মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির মো. রুহুল আমিন।
চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বির মো. আব্দুল হাদী।
পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী এবং মুকাব্বির মো. আমির হোসেন।
কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে মো. শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে মো. শামসুল হক দায়িত্ব পালন করবেন।
ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগে জাতীয় মসজিদে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
