হামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ৪৪২

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোববার (২৪ মে) পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩০৬ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১২৮ জন। ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৬২২ জন।

এ ছাড়া একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ২১৪ জন।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৮৬ জনের।



বিষয়:



Top