মক্কায় আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট প্রাণহানি ২৭

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৬:০৬ পিএম

ছবি: সংগৃহীত
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ২৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।

রোববার (২৪ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

মৃত ব্যক্তিরা হলেন— খুলনার সোনাডাঙার বাসিন্দা নুর উদ্দিন শেখ (৭২), ঢাকার কেরানীগঞ্জ মডেলের বাসিন্দা ফাতেমা বেগম (৭৮) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকার মোছা. হাছিনা বেগম (৬৬)।

বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অপর দুইজনের মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে।

এ বছর ব্যবস্থাপনা সদস্যসহ মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।

আগামী মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।



বিষয়:



Top