হাম রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক-নার্সদের ঈদের ছুটি বাতিল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:৩১ এএম
হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দায়িত্বে থাকা ডাক্তার, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব হাসপাতালে হাম আক্রান্ত শিশুরা ভর্তি রয়েছে, সেসব হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের ঈদের সময়ও নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। তাদের ছুটির কোনো সুযোগ থাকবে না। এ বিষয়ে ইতোমধ্যে সার্কুলার জারি করা হয়েছে বলেও তিনি জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:
