অরাজকতার চেষ্টাকারীরা বিতাড়িতদের সঙ্গে লিয়াজোঁ করছে: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১০:১৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে যারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তারা ৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছে। শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে একটি সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এর আগে তিনি ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।
সমাবেশে প্রধানমন্ত্রী জানান, আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। যারা রাস্তা অবরোধ করে অগ্নিসংযোগ করছে, তারা আইনের শাসন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানান, যারা বিচার প্রক্রিয়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
