ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৮:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বেলা ২টা ২০ মিনিটে তিনি ত্রিশালে পৌঁছান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতিবিজড়িত ত্রিশালের ঐতিহাসিক বৈলর ইউনিয়নের কানহর গ্রামে ‘ধরার খাল’ পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী।

সফরের শুরুতে তিনি বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে ত্রিশাল নজরুল ডাক বাংলোয় সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন।

এছাড়া বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

 
 


বিষয়:



Top