ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৬:২৮ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

শনিবার সকাল এগারোটা পাঁচ মিনিটে তিনি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, ওই সময় তিনি তেজগাঁওয়ের নিজ কার্যালয় থেকে ত্রিশালের উদ্দেশে যাত্রা শুরু করেন। সেখানে গিয়ে তিনি খাল পুনঃখননসহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশ সাতাশতম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী দলের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top