এবার ট্রাক চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৫:২৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনীতে অংশ নিয়ে একটি ট্রাক চালিয়ে সবার দৃষ্টি কাড়লেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে ২০২৬) সকালে তেজগাঁওস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষ প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন স্পোর্টস কার, ইলেকট্রিক গাড়ি এবং বাণিজ্যিক যানবাহন ঘুরে দেখেন তিনি। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাকে নতুন প্রযুক্তি ও পরিবেশবান্ধব যানবাহনের নানা দিক সম্পর্কে অবহিত করেন।

প্রদর্শনী পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ট্রাকের স্টিয়ারিংয়ে বসে স্বল্প সময়ের জন্য সেটি চালান। উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মধ্যে এ দৃশ্য ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

এ সময় তিনি দেশের অটোমোবাইল খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পরিবেশবান্ধব যানবাহনের প্রসারে গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিল্প খাতের উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপরও জোর দেন।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন অটোমোবাইল প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top