ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন, ঈদযাত্রা নির্বিঘ্নে মাঠে সদস্যরা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০১:৫২ এএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে তারা মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে সাত দিন এবং ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থাকবেন। গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমেও তারা সহায়তা করবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতেই এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।



বিষয়:



Top