জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ১০:৫৬ পিএম
বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদও উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের যোগাযোগ খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে দীর্ঘদিন ধরে Japan International Cooperation Agency-এর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলে তিনি উল্লেখ করেন। তিনি উন্নয়ন অংশীদার হিসেবে জাইকার অব্যাহত সহায়তার প্রশংসা করেন।
এসময় জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্ব আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়।
বিষয়:
