সরকার যতদিন সেনাবাহিনীকে প্রয়োজন মনে করবে, ততদিন মাঠে থাকবে: সেনাপ্রধান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ১০:৫৬ পিএম

সংগৃহীত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সরকার যতদিন সেনাবাহিনীকে প্রয়োজন মনে করবে, ততদিন সেনাসদস্যরা মাঠে থেকে দায়িত্ব পালন করবে। তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন জেলায় সেনাবাহিনী বিভিন্ন সহায়তামূলক কাজে নিয়োজিত রয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাস–এ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান জানান, ২০২৪ সালের ২০ জুলাই থেকে সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে এবং বর্তমানে প্রায় ১৬–১৭ হাজার সদস্য ৬২টি জেলায় কর্মরত আছেন। কিছু সদস্য ইতোমধ্যে ব্যারাকে ফিরলেও পুরোপুরি প্রত্যাহার এখনো সম্পন্ন হয়নি।

তিনি বলেন, “আশা করছি কিছু সময়ের মধ্যে সবাই ব্যারাকে ফিরে আসতে পারবো। তবে দেশের প্রয়োজনে নির্দিষ্ট কিছু দায়িত্ব চলমান থাকবে।”

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব প্রশিক্ষণ ও যুদ্ধের জন্য প্রস্তুতি বজায় রাখা। সেই লক্ষ্যেই ধীরে ধীরে ব্যারাকে ফিরে গিয়ে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।

ফায়ারিং প্রতিযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময় মাঠে দায়িত্ব পালনের পরও সেনাদের ফায়ারিং দক্ষতা অক্ষুণ্ণ থাকা অত্যন্ত ইতিবাচক লক্ষণ। পরে তিনি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top