২৪ দিন পর শাহবাগ থেকে নিখোঁজ এসআই রাকিবুল উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:০৯ পিএম
রাজধানীর কলাবাগান থানা থেকে নিখোঁজ হওয়া উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) দীর্ঘ ২৪ দিন পর উদ্ধার হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে তাকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে পাওয়া যায়।
এ বিষয়ে নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক। তিনি জানান, এসআই রাকিবুলকে উদ্ধার করা হলেও তিনি কী কারণে এবং কোথায় ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
থানা সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল তিনি কর্মস্থলে না গিয়ে পুলিশ ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
উদ্ধারের পর তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
