আমার দেওয়া প্রতিশ্রুতি আমি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:৪৬ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আল্লাহ তায়ালা যেন তাকে তৌফিক দেন, যাতে তিনি জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারেন। বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও চৌরাস্তা বড় মসজিদ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তিনি ঠাকুরগাঁওয়ের সন্তান এবং জনগণ সবসময় তাকে সহযোগিতা করেছে ও বিপুল ভোটে নির্বাচিত করেছে।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, এটি হয়তো তার শেষ নির্বাচন হতে পারে—এমন কথা তিনি আগেও বলেছিলেন এবং আবারও সেই সম্ভাবনার কথা উল্লেখ করেন।
তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে বলেন, সদর উপজেলাকে ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের অনুমোদন পাওয়া গেছে এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনও এসেছে। পাশাপাশি একটি মেডিকেল কলেজ স্থাপনের কাজ দ্রুত শুরু হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে তিনি মসজিদ নির্মাণে সহযোগিতা করা সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
