প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:০১ পিএম

সংগৃহীত

আজ বুধবার (২০ মে) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য ও শৃঙ্খলাপূর্ণ কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে তিনি রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন।

এ সময় বাহিনীর চৌকস সদস্যরা প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করেন, যা সমাবেশে বাড়তি মর্যাদা যোগ করে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top