গুলশান লেকের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০২:১৯ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন, পানি দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বৈঠকে গুলশান লেকের পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন, পানি দূষণ নিয়ন্ত্রণ এবং লেককে কেন্দ্র করে নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান অবস্থা তুলে ধরে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাব ও উদ্যোগের কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



বিষয়:



Top