হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক করল স্বাস্থ্য অধিদপ্তর

Mithu Murad | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৩:৪৩ এএম

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিতে জারি করা হয়েছে পাঁচ দফা বিশেষ নির্দেশনা।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড বা কেবিন চালু রাখতে হবে। আক্রান্তদের দ্রুত ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনায় জানানো হয়। একইসঙ্গে ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করতে বলা হয়েছে।



বিষয়:



Top