বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:১০ পিএম
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। গতকাল অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে আজ (১৯ মে) ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে শিক্ষা, বাণিজ্য, উন্নয়ন ও কৌশলগত সহযোগিতাসহ একাধিক ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
উভয় পক্ষই গঠনমূলক সম্পৃক্ততা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
