ফার্নেস অয়েলের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:৩৮ এএম

ছবি: সংগৃহীত

দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই মূল্য সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

এর আগে গত ১২ এপ্রিলও ফার্নেস অয়েলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ৯৪ টাকা ৬৯ পয়সা।

নতুন দফায় আবারও মূল্যবৃদ্ধির ফলে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন খাতে ব্যয়ের চাপ বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



বিষয়:



Top