শ্রমিক কল্যাণ  প্রায় ৬ কোটি টাকার চেক হস্তান্তর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০১:৫৭ এএম

ছবি: সংগৃহীত
 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মোট ৫ কোটি ৮৭ লাখ ৩ হাজার টাকার চেক হস্তান্তর করেছে দেশের শীর্ষস্থানীয় দুটি প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ ও কাজী ফার্মস লিমিটেড।

রোববার (১৭ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর কার্যালয়ে পৃথকভাবে এসব চেক হস্তান্তর করা হয়।

এর মধ্যে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩ কোটি ৮ লাখ ৭৩ হাজার টাকার চেক প্রদান করে। প্রতিষ্ঠানটির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে অর্জিত লভ্যাংশের একটি অংশ এ তহবিলে দেওয়া হয়। বিএসআরএম গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান মো. রবিউল হুসাইনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল মন্ত্রীর হাতে চেক তুলে দেন।

অন্যদিকে কাজী ফার্মস লিমিটেডের পক্ষ থেকে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক কাজী জাহিন শাহপার হাসান-এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে চেকটি প্রদান করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, উপসচিব সৈয়দ ইরতিজা আহসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বিষয়:



Top