ঈদের আগেই ফিলিং স্টেশন নিয়ে সরকারের নতুন নির্দেশনা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৯:২১ পিএম
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। ঈদযাত্রায় যান চলাচল স্বাভাবিক রাখতে টানা ১৩ দিন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে।
এর ফলে ঈদের আগে সাত দিন এবং ঈদের পরে পাঁচ দিন ফিলিং স্টেশনগুলো দিন-রাত চালু থাকবে। সরকারের আশা, এতে ঈদযাত্রায় জ্বালানি সংকট কমবে এবং যাত্রীদের ভোগান্তিও হ্রাস পাবে।
এদিকে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি ও আধাসরকারি অফিস বন্ধ থাকবে। পাশাপাশি ঈদ উপলক্ষে ধাপে ধাপে ছুটি দেওয়া হবে পোশাক কারখানাগুলোতেও।
এনএফ৭১/একে
বিষয়:
