এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৬:১৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় সভাপতিত্ব করছেন।
সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে সভাটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
সভাটি দুপুর ১টা পর্যন্ত চলবে। সভা শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনএফ৭১/একে
বিষয়:
