হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:৫৯ এএম
দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে নিশ্চিত হামে ১ শিশু এবং হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করে।
তথ্য অনুযায়ী, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু। এছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৭৪ শিশু।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৭৫ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ শিশু।
এদিকে, একই সময়ে সারা দেশে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ শিশু। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং পুষ্টিকর খাবার সরবরাহের মাধ্যমে হাম প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি।
বিষয়:
