স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা সরকারের: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৮:১৯ পিএম

সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতাকে আরও শক্তিশালী করতে সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে শিগগিরই সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে।

রোববার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন সম্পাদকদের নতুন সংগঠন ‘এডিটরস কাউন্সিল’-এর সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

এ সময় নবগঠিত সংগঠনের নেতারা অভিযোগ করেন, অতীতে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কার্যকরভাবে কেউ কাজ করেনি। পাশাপাশি সাংবাদিকতা পেশার নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, সবাই নয়, তবে কিছু ব্যক্তি রাষ্ট্রের কর ফাঁকি দিতে গণমাধ্যমকে ব্যবহার করছেন। এ ধরনের ব্যক্তিদের কাছ থেকে ইতিবাচক কিছু আশা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

জানা গেছে, দেশের ২৪টি শীর্ষ টেলিভিশন মাধ্যম প্রাথমিকভাবে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে আরও গণমাধ্যম এতে যুক্ত হবে। সংগঠনটির লক্ষ্য দায়িত্বশীল সাংবাদিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top