ড. ইউনূসসহ উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৭:৫৬ পিএম
হামের টিকা কর্মসূচি ইস্যুতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিট আবেদন করেন।
রিটে অভিযোগ করা হয়েছে, হামের টিকা কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা রয়েছে। এ কারণে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে ৬ এপ্রিল এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠান ওই আইনজীবী।
এনএফ৭১/ওতু
বিষয়:
