মিজানুর রহমান সিনহার জানাজা সংসদ দক্ষিণ প্লাজায়, অংশ নেন তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:৩৮ পিএম
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা আজ দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।
মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হামিদুর রহমান সিনহা।
মিজানুর রহমান সিনহা ঔষধ শিল্পগোষ্ঠী একমি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
তিনি মুন্সীগঞ্জ-২ (লৌহজং-সিরাজদিখান) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
এনএফ৭১/ওতু
বিষয়:
