দেশজুড়ে হামের প্রকোপ বেড়েই চলেছে, একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:৩৭ পিএম

সংগৃহীত

সারাদেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। প্রতিদিন নতুন নতুন শিশু আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

আজ রোববার বরিশাল, রংপুর ও সিলেটে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৬ জনে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, পুনরায় টিকা কর্মসূচি জোরদার করা হলে কয়েক সপ্তাহের মধ্যেই হামের প্রাদুর্ভাব কমে আসতে পারে।

চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ ও জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। পাশাপাশি শিশুদের অপুষ্টি রোধেও অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘোরানো এবং সেবা পেতে ভোগান্তির অভিযোগ করেছেন অভিভাবকরা। তারা এ বিষয়ে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top